• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজু হাসান, গাজীপুর মহানগর প্রতিনিধি : / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজু হাসান গাজীপুর মহানগর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তরবঙ্গ রুটের রেললাইনের পূর্ব পাশে এক মধ্যবয়সী যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে জানায় পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশ জানায়, পিবিআইয়ের সহায়তায় মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন মোঃ খলিলুর রহমান (৪৬)। তার পিতা মোঃ ইউনুস বারী, মাতা মোছাঃ সুফিয়া বেগম। বাড়ি পটুয়াখালীর বাউফল থানার ভরিপাশা গ্রামে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন জানান, স্টেশনের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ খলিলুর রহমানকে বেশ কিছুদিন ধরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে মাঝখানে কয়েকদিন তাকে স্টেশনে দেখা যায়নি। মঙ্গলবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন কি না, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহটি বর্তমানে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd