• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : / ৭৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই পথসভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।

পথসভাকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে নিরাপত্তা জোরদার করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চকে ঘিরে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে কর্মসূচির গন্তব্য, বিভিন্ন দাবি এবং গাজীপুরে প্রবেশ ও ভোগরা বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়সহ কর্মসূচির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি সংশোধন করা হয় এবং পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপরই জিএমপি কমিশনারের স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুক পোস্টের কারণেই ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

তবে ওই পোস্টের কোন নির্দিষ্ট বিষয়কে দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে জিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


More News Of This Category
bdit.com.bd