• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কর্মশালা বাসনে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি, গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানে প্রতারণার চেষ্টা অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার

বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি

নিজস্ব প্রতিবেদক : / ৬৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ও এর প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি।
তিনি বলেছেন, “বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।”
রনি বলেন, গাজীপুর থেকে ঢাকামুখী সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পের কারণে সড়কে যানজট, জনদুর্ভোগ ও যাতায়াতে সময়ক্ষেপণ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু কোনো প্রকল্পের কারণে যদি দীর্ঘ সময় ধরে জনগণকে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটির বাস্তবায়ন পদ্ধতি, ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ কমানোর কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।
গাজীপুরবাসীর দুর্ভোগ কমাতে বিআরটি প্রকল্পের কাজ দ্রুত ও সমন্বিতভাবে সম্পন্ন করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd