• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

সম্পাদনা:মোঃ সাকিল তালুকদার,স্টাফ / ৩৬৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সন্ধ্যাতারা
আল আমিন
তোমাকে মনে পড়ে নানা অভিযোগে, নানা ছলনায়।

আমার অবচেতন মন এক টুকরো আলো খুঁজে বেড়ায়।

নিভু নিভু জোনাকির ভিড়ে, মৃত জোছনার বিভৎসতায়।

যে প্রেমিক হৃদয় নিংড়ে দগ্ধ করেছে মন ও মগজ
আমি সেই প্রেমিক নই।

যে নাবিক দিশেহারা দিক-বিদিক
খুজে ফেরে গন্তব্য
আমি সেই নাবিক নই।

আমি পথহারা পথিক,ছন্নছাড়া তোমাকে আলো ভেবে খুঁজে যাই।

দূর্গের ভেতর যাকে বন্দি করে রেখেছিলে অন্ধকারের বর্মতায়।

কয়েদি তার কাঙ্খিত শত্রুর দেহ যেভাবে লুকিয়ে রাখতে চায়।

তুমি ধরা পড়ে গেছো
তুমি সেই আলো।
চিবনির ভেতর থেকে বেরিয়ে পড়া সন্ধ্যা প্রদীপ।

আর আমি মৃত মানব বাতাসে মৃত্যুর কুৎসিত গন্ধ
যা লুকিয়ে রাখা দায়।

ফুল ফুটলে যেমন সৌরভ ছড়ায়।
তবু মনে পড়ে প্রেমে, বিরহে ও ঘৃনায়।

আমি বিভ্রান্ত,গৃহহীন,অন্ধকার।
নিজেকে চিনিনা, দেখিনা আলো ছাড়া।

আমি মুহ্যমান,পথহারা আর তুমি সন্ধ্যাতারা।

 


More News Of This Category
bdit.com.bd