• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সফিপুরে ফ্লাইওভারের নিচে অস্থায়ী হাট: দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা

গাজীপুর) প্রতিনিধি:আলমগীর হোসেন / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

(গাজীপুর) প্রতিনিধি:আলমগীর হোসেন

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ফ্লাইওভারের নিচে প্রতি বৃহস্পতিবার বসে একটি অস্থায়ী হাঁস-মুরগি ও কবুতরের হাট। দুই পাশের ব্যস্ত সড়কের মাঝখানে এভাবে হাট বসানোয় ওই এলাকার মানুষকে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, পথচারী এবং কর্মজীবীদের জন্য এই হাট যেন এক ‘মরার উপর খাঁড়ার ঘা’। যানজট, ধুলাবালি ও দুর্গন্ধে ভরে যায় পুরো এলাকা। স্থানীয় এক স্কুলছাত্রী বলেন, “হাটের দিন স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তায় এত ভিড় হয় যে সঠিক সময়ে পৌঁছানো যায় না। এলাকাবাসীর অভিযোগ, কোনো সরকারি অনুমোদন ছাড়াই এই হাট বসানো হচ্ছে। একটি প্রভাবশালী চক্র দোকানদারদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। কেউ প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়। ভয়েস পরিবর্তনের শর্তে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, “আমরা প্রতিবাদ করতে পারি না। যারা টাকা নেয় তারা অনেক ক্ষমতাবান। নিরাপত্তা নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। রাস্তায় হাট বসানোয় সৃষ্ট যানজটে প্রায় সময়ই জরুরি সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের মতে, এমন বিশৃঙ্খল অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় এক অভিভাবক বলেন, “এই হাট বন্ধ হওয়া দরকার। বাচ্চারা স্কুলে যেতে পারে না, অ্যাম্বুলেন্স আটকে থাকে, এটা কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, বাজার থাকতে পারে, তবে তা যেন হয় নিয়ম মেনে এবং জনভোগান্তি ছাড়াই।


More News Of This Category
bdit.com.bd