• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

“উৎসর্গ ফাউন্ডেশন”এর উদ্যোগে অসহায় ৪৫পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name / ২৮৪ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “উৎসর্গ ফাউন্ডেশন”এর উদ্যোগে অসহায় ৪৫পরিবার এর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) উৎসর্গ ফাউন্ডেশন, ভবানীপুর ইউনিয়ন(কান্দানিয়া গ্রাম), ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর উদ্যোগে অসহায় ৪৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “উৎসর্গ ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। সবাইকে পাশে নিয়ে চলতে চায় সংগঠনটি। অসহায় ৪৫ পরিবার এর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় যে, সবাইকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সমাজ গড়ে তুলতে আহবান জানান সবাইকে।

আয়োজকরা জানান, প্রত্যেক ব্যক্তিকে সেমাই, চিনি, তেল, সাবান, নুডলস সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd