• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

‎৬৫ কোটি টাকার ঋণের প্রলোভনে প্রতারণা: আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

মোঃ ইব্রাহিম খলিল, গাজীপুর প্রতিনিধি: / ৯৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ ইব্রাহিম খলিল, গাজীপুর প্রতিনিধি:
‎

 

আন্তঃজেলা ঋণ প্রদানকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. মাহিদুল ওরফে মাইদুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ।
‎
‎বুধবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মহানগরের কদমতলী থানার নুরপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
‎
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহিদুলের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় (নং-০২, তারিখ-০২/০৪/২০২৬) দণ্ডবিধির ১৭০, ৪০৬, ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ৫১১ ও ৩৪ ধারায় মামলা রয়েছে।
‎
‎মামলার তদন্তে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে এ মামলার অন্য আসামিরা গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৬৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। তারা দাবি করে, ঋণের সার্ভিস চার্জ বাবদ ১০ কোটি টাকা দিতে হবে এবং ১৮ মাসের মধ্যে কাজের মাধ্যমে মোট ১৫০ কোটি টাকা পরিশোধ করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প ব্যবহার করে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।
‎
‎পুলিশ আরও জানায়, মাহিদুল নিজেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চক্রের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
‎
‎এর আগে একই মামলায় মোর্শেদ আলম, নজরুল ইসলাম ও সাব্বির আলীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিদুলের ঢাকার কদমতলীর নুরপুর এলাকার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক চেক, লিখিত স্ট্যাম্পসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার ও জব্দ করা হয়।
‎
‎গ্রেফতারকৃত মাহিদুল ওরফে মাইদুল ইসলামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজদরপা এলাকায়। তিনি ঢাকার কদমতলী থানার নুরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
‎
‎পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং এ চক্রের কার্যক্রম সম্পর্কে আরও তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd