• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট / ১০৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, “এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে নানা কর্মসূচি রয়েছে। সেসব কর্মসূচিকে কেন্দ্র করেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের কোনো অপচেষ্টা রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ডিবি প্রধান আরও জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd