• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, জরিমানা ৯.৬২ লাখ টাকা

ডেক্স রিপোর্ট / ১২০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট

 

 

দেশজুড়ে জ্বালানি খাতে অনিয়ম দমনে গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ৩৮৬টি অভিযান পরিচালনা করা হয় এবং ২১৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুত, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়ম প্রতিরোধে এই অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে, নীলফামারী জেলায় পৃথক অভিযানে জ্বালানি সংক্রান্ত অনিয়মের দায়ে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রাজধানীসহ বিভিন্ন মহানগরীতেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিত তদারকি কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd