• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

হাতীবান্ধার গোতামারীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক আত্মহত্যা

মো মুবাশ্বির ইজায মুর্শিদ / ২৮৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মো মুবাশ্বির ইজায মুর্শিদ,লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাড়ির ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলী আহমেদ এবং তার স্ত্রী ছকিনা বেগম। স্থানীয়রা জানান, দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে তাদের গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দম্পতির অকাল মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন।


More News Of This Category
bdit.com.bd