• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

ডেক্স রিপোর্ট / ৭০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কড়া অবস্থান জানাল ইরান—দেশটির শীর্ষ এক সংসদীয় নেতা বলেছেন, এই প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না।

ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলি নিকজাদ এ মন্তব্য করেন। জাহাজ চলাচলের ওপর ইরানের চলমান নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এ অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে আল জাজিরা।

দেশটির আধা-সরকারি মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, “আমরা কোনোভাবেই হরমুজ প্রণালিকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব না, কারণ এটি ইসলামি বিপ্লবের নেতার পক্ষ থেকে একটি আদেশ।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে, যা বিশেষ করে এশিয়াজুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছে।

এদিকে, উত্তেজনা কমাতে গত ৮ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। পরবর্তী দফার আলোচনার উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd