• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ বহুজাতিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে অঞ্চলটিতে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে লন্ডন।

শনিবার ব্রিটিশ সরকার জানায়, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। পরিস্থিতি অনুকূলে এলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

বিমান প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনকে গত মার্চে ইরান যুদ্ধ শুরুর পর পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল সাইপ্রাসের নিরাপত্তা সহায়তার জন্য।

এর আগে ফ্রান্সও বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন একটি নৌবহর দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন করে। বাণিজ্যিক নৌপথে আস্থা পুনরুদ্ধারে প্রতিরক্ষামূলক পরিকল্পনায় যৌথভাবে কাজ করছে লন্ডন ও প্যারিস।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “এই পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এইচএমএস ড্রাগনকে মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের পরিবেশ গড়ে তুলতে যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফ্রান্স ও যুক্তরাজ্য।

এ পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্তত এক ডজন দেশ ইতোমধ্যে এ উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।


More News Of This Category
bdit.com.bd