• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

ডেক্স রিপোর্ট / ২০১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে এর মধ্যে ভোটারদের অর্থ সামগ্রী দিয়ে যাচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক। এ হামলার পেছনে কারা দায়ী, পুলিশকে কারা ইন্ধন দিয়েছে সেটা খতিয়ে দেখা উচিত।’


More News Of This Category
bdit.com.bd