• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট / ৮৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই তল্লাশি অভিযানে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনে প্রিন্স বাজারের পেছনে অবস্থিত তার বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ইলিয়াস উদ্দিন মোল্লা নিজ বাসায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশি চালায়। তবে অভিযানকালে তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের তল্লাশি চলাকালে উৎসুক জনতা বাসার ভেতরে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করেন। এ সময় বাড়ির বাইরেও বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর চলতি বছরের জানুয়ারিতে আদালত ইলিয়াস উদ্দিন মোল্লার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে তার মালিকানাধীন ৩১টি দলিলে অন্তর্ভুক্ত ফ্ল্যাট ও জমি এবং একটি গাড়ি জব্দের আদেশও দেওয়া হয়।


More News Of This Category
bdit.com.bd