• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব উদ্বোধন বাসনে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, উদ্ধার চাপাতি-ছোড়া-চাকু গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত । গাছা থানায় মাদক মামলায় ইয়াবার সংখ্যা নিয়ে প্রশ্ন, পরিবারের টাকার লেনদেনের অভিযোগ

সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর তাঁদের প্রাইভেটকারে থাকা ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার এবং পরবর্তীতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
জানা গেছে, ছেলের বিয়ের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে রওনা হন সাংবাদিক নাসির উদ্দিন। পথে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নাসির উদ্দিনের মা, সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। নাসির উদ্দিনও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সাংবাদিক নাসির উদ্দিনসহ আহত পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী পক্ষের দাবি, দুর্ঘটনার পর প্রাইভেটকারের ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ে যান। ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, দুর্ঘটনার পর ইমরান নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আহত সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, দুর্ঘটনার পর ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। একই সঙ্গে টাকা নিয়ে যাওয়ার ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd