• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

ডেক্স রিপোর্ট / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবাদ সংগ্রহ সাংবাদিকদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে অফলাইনেও কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলোন হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন নিতে পারেন— সে ব্যবস্থাটা করা হবে। তবে একটু সময় দেবেন। যদি বলেন যে আগামীকালকেই দিতে হবে, সেটা হবে না। একটু সময় দিয়েন। পদ্ধতিটাকে আবার রিস্টাবলিশ করতে একটু সময় লাগে।’ গত কয়েকদিন থেকে সংবাদ সংগ্রহের জন্য কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে নানা রকম সমস্যার মুখে পড়েন সাংবাদিকরা। এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়।


More News Of This Category
bdit.com.bd