• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সখিপুরে মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ বন্ধ ঘোষণা, বেতন না পেয়ে সড়ক অবরোধে শ্রমিক বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি, মো.রাসেল প্রধানিয়া: / ১৬৫ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি, মো.রাসেল প্রধানিয়া:

 

গাজীপুর জেলার সখিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ করে মাসিক বেতন পরিশোধ না করেই বন্ধ ঘোষণা করায় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারেন—কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধ ঘোষণার আগে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে সখিপুর-সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান। অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের অভিযোগ, পূর্ব কোনো নোটিশ বা আলোচনা ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে, যা শ্রম আইন পরিপন্থী। তারা জানান, বেতন না পেয়ে অনেক শ্রমিক পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া


More News Of This Category
bdit.com.bd