• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিচারের নামে অবিচার করা যাবে না: প্রধানমন্ত্রী রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ শ্রীপুরে মহাসড়কে ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ ‎গাজীপুরে ফের আওয়ামী লীগ-সমর্থকদের প্রকাশ্য শক্তি প্রদর্শন ‎গাজীপুরে জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার আর্জেন্টিনার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ডে অটোচালকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা

শ্রীপুরে মহাসড়কে ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : / ২৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কমানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় পোল্ট্রি খামারিরা।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পোল্ট্রি খামারি অংশ নেন।

কর্মসূচির একপর্যায়ে ক্ষুব্ধ খামারিরা মহাসড়কে শত শত ডিম ভেঙে অভিনব উপায়ে তাদের প্রতিবাদ জানান। তারা বলেন, উৎপাদন খরচ ক্রমাগত বাড়লেও বাজারে ডিমের দাম সেই অনুযায়ী না থাকায় দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছেন। অনেক খামারি ইতোমধ্যে খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া খামারিদের দাবি, পোল্ট্রি ফিড ও ওষুধের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দামে ডিম বিক্রির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে, মহাসড়ক অবরোধের ফলে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


More News Of This Category
bdit.com.bd