শেরপুর প্রতিনিধি, মো: জসিম মিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হয়েছেন শেরপুর জেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা সুমাইয়া আলম শুরু থেকেই রাজপথের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। শেরপুরের রাজপথেই গড়ে ওঠে তার রাজনৈতিক জীবন ও নেতৃত্বের ভিত্তি। দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন বিভিন্ন কর্মসূচিতে। দলের দুঃসময়ে তার সাহসী ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। জানা যায়, মাত্র দুই মাস বয়সী সন্তানকে ঘরে রেখে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে দলকে শক্তিশালী রাখতে এবং রাজনৈতিক সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েও শেরপুরের রাজপথে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ নেত্রী। এছাড়াও বিভাগীয় সমাবেশ ও ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশগুলোতে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে। তার প্রতিবাদী কণ্ঠস্বর সবসময়ই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার। দলীয় নেতাকর্মীদের মতে, সুমাইয়া আলম একজন ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেত্রী, যিনি আগামী দিনে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার এই দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতা বিবেচনায় এনে দল তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিলে তা হবে সময়োপযোগী সিদ্ধান্ত।