• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র

ডেক্স রিপোর্ট / ২১ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে এই পদে নিযুক্ত করেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির দায়িত্ব এখন বালেন্দ্র শাহের কাঁধে।

গত ৫ মার্চের নির্বাচনে শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যবিশিষ্ট সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে ৭৬ জন নিহতের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন।


More News Of This Category
bdit.com.bd