• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

লালমনিরহাটের পাটগ্রামে হেযবুত তাওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি : / ৩৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অরাজনৈতিক সংগঠন হেযবুত তাওহীদ-এর উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কুচলীবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষকদের নানামুখী সমস্যা ও তার সমাধান নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম পাটগ্রাম উপজেলা আহ্বায়ক মোঃ রাশেদ ইসলাম আশিক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা হেযবুত তাওহীদ-এর সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদ পাটগ্রাম উপজেলা সভাপতি মোঃ মোস্তফা, যিনি বলেন, দেশের অর্থনীতির মূলভিত্তি কৃষক। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা না হলে জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ — মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মোক্তার হোসেন। বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং কৃষি ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বিপুলসংখ্যক কৃষক, শ্রমিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, কৃষকদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd