• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন শারদীয় দুর্গোৎসব -২০২৬ এ পূর্বের চেয়ে বেশি সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছে —-এ কে এম ফজলুল হক মিলন, এমপি গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার পূবাইলে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবরের প্রতিবাদ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name / ৪৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত ১৩নং ভবানীপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে আছিম বাজার থেকে বানার নদের পাড় হয়ে ভবানীপুর ইউনিয়নে প্রবেশ সড়ক। ফুলবাড়িয়া তথা আছিম বাজার হয়ে ভালুকা সংযোগ স্থাপনকারী এই সড়ক দিয়ে প্রতিদিন গার্মেন্টস ফ্যাক্টরির বাস, ট্রাক, এম্বুলেন্স, প্রাইভেটকার, সি.এন.জি, অটো রিকশা ও ভ্যান সহ বিভিন্ন ধরনের জানবাহন চলাচল করে। তাছাড়া প্রতিদিন হাজার হাজার পথচারী এই সড়ক টি ব্যবহার করে থাকে “তালুকদার বাড়ি মোড় থেকে পঞ্চাশ গজ উত্তর পাশে, গত বৃষ্টি পানি নদীতে নামাতে গিয়ে সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়ে ও দুই পাশে ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনের ফলে সড়কটি দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে যাচ্ছে” এই সড়কে বাস ও ট্রাক ইতোমধ্যে চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও হাসপাতালে যাতায়াত করতে হয় বহু মানুষ কে। এমতাবস্থায় রাস্তাটি সংস্কার করা না হলে জরুরী অবস্থায় রোগীকে এম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া সম্ভব হবে না, তাতে বিনা চিকিৎসায় রোগীকে মৃত্যুবরন করতে হবে সড়কেই। অনতিবিলম্ব সড়কটি সংস্কার করে এলাকার সকল স্তরের জনগণের দুর্দশা লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোঃ সাবিউদ্দিন, এলাকার সর্বস্তরের জনগণকে পক্ষে।


More News Of This Category
bdit.com.bd