• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাস্তায় কলেজ ছাত্রীর সাথে ইভটিজিং; দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধ / ১৮২ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধ :

কলেজ ছাত্রীর সাথে ইভটিজিংয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রোমান সিকদার (২০) ও ২। শুভ হাওলাদার (২০)। আজ শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে সনাক্ত করা হয়। এ ঘটনায় ইভটিজিং এর শিকার হওয়া কলেজ ছাত্রীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়। থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সাথে জড়িত মোঃ রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডেমরা থানা পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে ডিএমপির।


More News Of This Category
bdit.com.bd