• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

ডেস্ক রিপোর্ট / ১৩৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্নেল অলি আহমদ জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করায় আমি ১১ দলীয় জোটের কাছে কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জাতির সঙ্গে কোনো ধরনের বেইমানি করব না এবং সব সময় জনগণের স্বার্থেই মাঠে দাঁড়িয়ে থাকবো।

জোটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ১১ দলের পক্ষ থেকে একজন সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে।

একই সুর মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জোটের পক্ষ থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই আমরা নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছি।

১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতি ও সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তের এই ঘোষণা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd