• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ০৩ টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড এ্যামোনিশনসহ ০৪ জনকে গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে র‌্যাব-১

গাজীপুর মগানগর বিশেষ প্রতিনিধি মোঃ আদনান হাসান টিটু / ২৯৪ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মগানগর বিশেষ প্রতিনিধি
মোঃ আদনান হাসান টিটু

সম্প্রতি উদ্বেগজনকভাবে সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার বেশকিছু ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর। সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, আধিপত্য বিস্তার দ্বন্দের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে।অপরাধ দমনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর গোয়েন্দা ও আভিযানিক দল নিবিরভাবে এসকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তাদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে এবং বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ০৭/০৯/২০২৫ তারিখ ২৩৫০ ঘটিকার সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকার বিশেষ টহল দল ‘‘ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে পাঁকা রাস্তার উপর’’ বিশেষ চেকপোষ্ট পরিচালনাকালে আসামী-০১। মোঃ গোলাম মাওলা কায়েছ (৫৭), পিতা-মৃত আব্দুল খালেক ব্যাপারী, সাং-দক্ষিণ কোলাপাড়া, পোষ্ট-কোলাপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, আসামী-০২। মোঃ নাসিম রেজা (৩০), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-মাগুরা, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ, আসামী-০৩। মোঃ আবুল কালাম আজাদ (৪০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-হাড়লপাড়া, পোষ্ট-খিদিরপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা এবং আসামী-০৪। মোঃ পিয়ার হোসেন (৪২), পিতা-মৃত নাছির শেখ, সাং-খড়িয়া, পোষ্ট-কোরআটি, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ’দের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশী করে ০১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র), ০১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ০২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ০২টি কার্তুজ, ০১টি মাইক্রোবাস, ০১টি চাবি, ০৪টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, নগদ-৪২০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।

 


More News Of This Category
bdit.com.bd