গাজীপুর বিশেষ প্রতিনিধি মোঃ আদনান হাসান (টিটু)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ভোর ০৪৫০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা এলাকায় বিপুর পরিমান মাদকের বড় চালান নিয়ে গমনের আশঙ্কা রয়েছ। উক্ত সংবাদে র্যাবের আভিযানিক দল ডিএমপি ঢাকার খিলক্ষেত ও বিমানবন্দর থানাধীন এলাকায় অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন ট্রান্সপারেন্সী কোহিনুর, নিকুঞ্জ-২ এলাকায় একটি চালক বিহীন পিকআপ অবস্থান করছ। গাড়ীর ভিতরে ও আশে পাশে কোন লোক না থাকা আভিযানিক দলটি অপেক্ষা করতে থাকে। ধারণা করা হয়, র্যারে উপস্থিতি জানতে পেয়ে গাড়ী রেখে চালক ও মাদকারবারি পালিয়ে গেছে । পরবর্তীতে র্যাবের আভিযানিক দলটি গাড়ীর আশে পাশে ছদ্দবেশে অবস্থান করে এলাকাটি ঘেরাও করে রাখে। এসময় প্রায় দুই ঘন্টার পর অবৈধ মাদক কারবারি দলের চালক পিকআপ গাড়ীর নিকট আসলে হাতেনাতে চালক মোঃ সোহেল রানা (৪০), পিতা- মোঃ মোস্তাফা, গ্রাম- বাসুনীকান্দি, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, এ/পি- কড়াইল বস্তি, বনানী, ডিএমপি ঢাকা’কে গ্রেফতার করা হয়।। এসময় ধৃত আসামীর নিকট হতে ৭১৬ বোতল বিদেশী মদ (৫৩৭ লিটার), ০২টি মোবাইল ফোন, ০১টি পিকআপ এবং নগদ ১০৫৭০/- টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত মাদকের উৎস সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। গ্রেফতারকৃত চালক উক্ত মাদক বহনকারী গাড়িটি চালিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার চুক্তিভিত্তিক দায়িত্ব প্রাপ্ত হয়। উক্ত অবৈধ মাদক কারবারি চক্রকে সনাক্তকরণের প্রক্রিয়া চলমান।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।