• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

রক্তদান সংগঠন ঝিনাইগাতী এর উদ্যোগে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ কর্মসূচি

মোঃ জসিম মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৪৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ জসিম মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি :

আল্লাহর বাণী আল কোরআন মানব জাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনা। সেই আলো যেন সবার ঘরে পৌঁছে যায় এই উদ্দেশ্যকে সামনে রেখে শেরপুর জেলার রক্তদান সংগঠন ঝিনাইগাতী একটি মহৎ উদ্যোগ নিয়ে দারুস সুন্নাহ মহিলা মডেল মাদ্রাসায় বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, আল্লাহর বাণী কোরআনের আলো যেনো সমাজের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। আয়োজক সংগঠনের মতে, কোরআনের শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয় এটি সত্য, ন্যায়, মানবতা এবং শান্তির পথ দেখায়। রক্তদান সংগঠনটি জানিয়েছে, আমরা বিশ্বাস করি, যার হৃদয়ে কোরআনের আলো আছে, তার জীবনে কখনো অন্ধকার থাকে না। কোরআনের শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে শেখায়। “আমাদের এই উদ্যোগ কেবল বই বিতরণ নয় বরং এটি একটি দীনি দাওয়াত, ঈমান, জ্ঞান ও আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা।” সংগঠনটি আশা করছে, প্রতিটি শিশুর হাতে যেন পৌঁছে যায় আল্লাহর বাণী, প্রতিটি ঘরে জেগে উঠুক ঈমানের আলো, এবং সমাজ আলোকিত হোক কোরআনের শিক্ষায়। এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মসূচিটির ইতিবাচক সাড়া মিলেছে।


More News Of This Category
bdit.com.bd