• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার

ক্রাইম রিপোর্টার , সাথী আক্তার : / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ক্রাইম রিপোর্টার , সাথী আক্তার :

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: শুকুর আলী (৫০), ২। মো: আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), ৩। মো: মোবারক (৪২) ও ৪। সুমন (২৭)। বুধবার (১১ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় দয়াগঞ্জ এলাকায় গ্রেফতারকৃত মো: শুকুর আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি খোলা স্টোর রুম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তথ্য পাওয়া যায় দয়াগঞ্জে একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শুকুর আলী, আরিফ, মোবারক ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ছয় লক্ষ ৭৫ হাজার), ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার), আট হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩১ হাজার টাকা) ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd