• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ৭৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার অধীন পারগেন্ডারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রোববার (১৭ মে) র‌্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান বজায় রেখে কাজ করছে র‌্যাব। সংস্থাটির দাবি, “জিরো টলারেন্স” নীতির আওতায় যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমন করা হচ্ছে প্রযুক্তিনির্ভর নজরদারি ও দ্রুত অভিযানের মাধ্যমে।

গত ১৬ মে তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালানোর সময় পারগেন্ডারিয়া এলাকার নির্জন একটি স্থানে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্রের উপস্থিতি শনাক্ত করে। পরে ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে দেশীয়ভাবে তৈরি পিস্তল সদৃশ একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক উদ্দেশ্যে অস্ত্রটি এলাকায় এনে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কারা এর সঙ্গে জড়িত বা কী উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল-সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থে যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। সাম্প্রতিক এই অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd