• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ২৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দৈনিক যমুনা নিউজ ২৪ ডটকমের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিনের ভাড়া বাসা থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নিলীমা আহমেদ নীলা (২৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, নীলা ওই এলাকায় প্রায় দুই বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। বাসার গৃহকর্মী পরিবর্তনের বিষয়ে তিনি উদ্যোগ নিলে হোসেন (৪০) ও স্বপন (৪২) নামের দুই ব্যক্তির মাধ্যমে রূপা (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর সন্ধান পান।

অভিযোগে বলা হয়, গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে রূপা কাজের বিষয়ে কথা বলতে নীলার বাসায় আসে। প্রায় পাঁচ মিনিট কথা বলার পর সে বাইরে চলে যায়। প্রায় ৩০ মিনিট পর আবার বাসায় প্রবেশ করে। এ সময় নীলা গোসল করতে গেলে রূপা কৌশলে বাসা থেকে বের হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন ৪ অক্টোবর বিকেল ৪টার দিকে আলমারি খুলে নীলা দেখতে পান, সেখানে রাখা স্বর্ণের চেইন, কানের ঝুমকা, দুল, লকেট, টিকলি, নাকফুল ও আংটিসহ রুপার নূপুর নেই। ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া অলংকারের মোট মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, চারজন পরস্পর যোগসাজশে গত ৩ অক্টোবর সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় ওই অলংকারগুলো চুরি করে নিয়ে যেতে পারেন।

ঘটনার পর বিষয়টি জানিয়ে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নিলীমা আহমেদ নীলা।

 


More News Of This Category
bdit.com.bd