• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

মোহনপুরে বিপুল পরিমাণের রিং জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার : / ১৩৪ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ও এএসআই রিপন ঘটনাস্থলে গিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিম কে ২ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার


More News Of This Category
bdit.com.bd