শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে থানা পুলিশের আয়োজনে মোহনপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সদর সার্কেল এএসপি হেলেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমীর মো. আবুল কালাম আজাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন, সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ এস আই আতাউর রহমানসহ উপজেলার ২৩টি পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়। পুজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন বলেন প্রশাসন আশ্বাস দিয়েছেন তারা পূজার সময় সর্বাত্বক সহযোগিতা করবে,আমরা আশাকরি শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবো। সার্কেল এএসপি হেলেনা আক্তার বলেন আসন্ন শারদীয়া দুর্গোৎসবে “নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।