• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মোহনপুরে ঈদে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ওসি’র বিশেষ বার্তা

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : / ১৮৬ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলাবাসীকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বার্তা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। রোববার (২৯ মার্চ) তিনি এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান। বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। রমজান মাস জুড়ে সিয়াম সাধনা পালন শেষে আনন্দের দিন আসে সকল মুসলমানের অন্তরে। এবারের ঈদে নিজের ও এলাকাবাসির স্বার্থে সকলের কল্যাণের কথা চিন্তা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন ওসি আতাউর রহমান। আপনারা সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।

এ বার্তার মাধ্যমে ঈদ-উল-ফিতর উপলক্ষে মোহনপুরবাসীসহ সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান- “ঈদ মোবারক”।


More News Of This Category
bdit.com.bd