
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO Bangladesh) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে বিশেষ এই দিনটি যেন বারবার ফিরে আসে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণের প্রতি নরেন্দ্র মোদির নিবেদিত সেবা অব্যাহত থাকুক এবং তিনি যেন সবসময় সুস্বাস্থ্য ও দৃঢ় মনোবলের অধিকারী থাকেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।