• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম

মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রাজু হাসান, গাজীপুর প্রতিনিধি : / ১৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

রাজু হাসান, গাজীপুর প্রতিনিধি

 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ২৪ ও ২৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মাহবুবুর রহমান সরকারের নেতৃত্বে ১ মে শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ফকিরবাড়ি হতে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় সভাপতি তার বক্তব্য নির্মাণ শ্রমিকের ঝুঁকিপূর্ণ কাজে জীবনে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা বর্তমান সময়ের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা চিন্তা করে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। এসময় সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান সরকার বলেন যে কোন ধরনের ঝুঁকিপূর্ণ কাজের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোন শ্রমিক কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে তার পরিবারের কথা চিন্তা করে আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান তিনি। এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ন আহবায়ক বকুল,এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা বিল্লাল ভূইয়া, অধ্যাপক আল আমিন ফারুক, শওকত আলী, শ্রমিক নেতা দুলাল সহ আরও অনেকে।


More News Of This Category
bdit.com.bd