মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা গ্রামে অবস্থিত মাহবুব আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জনাব মোঃ আব্দুল হালিম মোল্লা। সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শওকত হোসেন বাবু। প্রধান মেহমান হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব হাজী মোঃ শহিদুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রাতা, সাধারণ সম্পাদক, বাইতুল শরফ কেন্দ্রীয় জামে মসজিদ এবং কাউন্সিলর পদপ্রার্থী, ১৭ নম্বর ওয়ার্ড, গাজীপুর মহানগর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল বিএনপি, গাজীপুরের আহ্বায়ক জনাব মোঃ আতাউর রহমান। এ সময় পতাকা উত্তোলন করেন মাহবুব আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাজী মোঃ মাসুদুর রহমান।গাজীপুর মহানগর গনঅধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি মোঃ শিপন হাওলাদার।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।