• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধ :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ‘বর্বরোচিত’ হামলায় র‍্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।বলে র‌্যাবের সদর দপ্তর থেকে এক হোয়াটসঅ্যাপ বার্তায় গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদকদের জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, দায়িত্ব পালনরত অবস্থায় র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।  ৩ জন র‍্যাব সদস্য জখম হন। 
তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তারা পর্যবেক্ষণে রয়েছেন।

‘র‍্যাব স্পষ্ট করে জানাচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না।  উক্ত ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যাপক অভিযান চলমান রয়েছে’, বলেও জানানো হয় র‌্যাবের বার্তায়।


More News Of This Category
bdit.com.bd