• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১ গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩৮৪ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিএনপি-জামাতের হত্যা অগ্নিসংযোগ নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে নগরীরকাঁচিঝুলি মোড় সংলগ্ন মেহগনি রোডে বর্তমান সময়ে দেশব্যাপী জামায়াত-বিএনপির অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শাস্তি সমাবেশের আয়োজন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সবাইকে ঐক্যবন্ধ হয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন।

অগ্রযাত্রার চিত্র সাধারণ জনগণ মাঝে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি দেশে অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু দিতে পারে নাই। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে আমূল পরিবর্তন এনে দিয়েছে । সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, হেলালুল ইসলাম সুরুজ, আনোয়ারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্তসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd