• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১ গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

ময়মনসিংহে ৩ অবৈধ ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ৪৮৩ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি গ্রামে ৩ টি ড্রাম চিমনি ইটভাটায় (মেসার্স বিএসবি ব্রিকস, মেসার্স এইচ এস বি ব্রিকস, মেসার্স এম এস বি ব্রিকস) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

গতকাল (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মেজ-বাবুল আলম।

উক্ত মোবাইল কোর্টে ময়মনসিংহ পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ নিরাপত্তা প্রদান করেন। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।


More News Of This Category
bdit.com.bd