• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

বুধবার দিল্লিতে সাংবাদিকদের ডেকেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : / ৮৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

নয়াদিল্লিভিত্তিক সাংবাদিক সংগঠন ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি-সাউথ এশিয়া)’ আগামী ৫ আগস্ট ‘শেখ হাসিনাস হোমকামিং (শেখ হাসিনার দেশে ফেরা)’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্লাব থেকে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং অনুষ্ঠান-সংক্রান্ত একটি ভার্চুয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে দিল্লিতে অবস্থান করছেন।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এটি ফেসবুক ও ইউটিউবেও সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে আগাম নিবন্ধন বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

পোস্টারে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার আগে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

অনুষ্ঠানে মূল বক্তা ও অতিথিদের তালিকায় রয়েছেন, শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মাহাম্মদ আলী সিদ্দিকী, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার।

তবে পোস্টারে উল্লেখিত ‘স্বদেশ প্রত্যাবর্তন’-সংক্রান্ত দাবির বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে গণমাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রচারের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd