• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ

সাব্বির হোসেন : / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাব্বির হোসেন :

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে বুধবার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা।সফরের মূল আকর্ষণ বাংলাদেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬। সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সরকারপ্রধান। সেখানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনসার একাডেমির কর্মসূচি শেষে বিকেলে গাজীপুরের গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নামে বাস্তবায়িত হবে,

যা দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় প্রশাসন বলছে, গাজীপুরের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহরজুড়ে সাজসজ্জা, তোরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে নিয়মিত টহল।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এই সফরকে ঘিরে প্রস্তুতি সভা করেছেন এবং সরকারপ্রধানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন।সব মিলিয়ে গাজীপুর এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে—উন্নয়ন, রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ দিন প্রত্যক্ষ করতে যাচ্ছে দেশ।


More News Of This Category
bdit.com.bd