
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আহসান কবীরের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন এবং সিফাতের গ্রাহক কপির বিল পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, জুলাই ও আগস্ট মাসের বিলের ক্ষেত্রে গ্রাহকের কপি ও পল্লী বিদ্যুতের হিসাবের মধ্যে মিল রয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সিফাত আব্দুল্লাহর বাবার নাম মো. সেকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে তাঁদের দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। মিটার তিনটি হলো—S0004337, S0002185 ও S000424*7।
এর মধ্যে S000433*7 নম্বর মিটারে মে মাসে ৪৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটের জন্য ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের জন্য ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের জন্য ৫১৩ টাকা। চার মাসে এ মিটারে মোট ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।
S000218*5 নম্বর মিটারে মে মাসে ২৫০ ইউনিটের বিল ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটের ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের ২ হাজার ৩৯৭ টাকা বিল এসেছে। চার মাসে এ মিটারে মোট ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা।
অন্যদিকে, S000424*7 নম্বর মিটারে মে মাসে ১২৫ ইউনিটের বিল ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের ১ হাজার ৩৬২ টাকা বিল এসেছে। চার মাসে এ মিটারে মোট ৬২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা।
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
ফেসবুকে সরকারকে কটূক্তি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সেই তরুণ কারাগারেফেসবুকে সরকারকে কটূক্তি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সেই তরুণ কারাগারে
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে বিলটি তদন্ত করেছি। তাঁর বাসায় বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিল করা হয়নি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, ‘গ্রাহক সিফাতের বিল ও পল্লী বিদ্যুতের বিলের হিসাব ঠিক রয়েছে। জুলাই ও আগস্ট মাসের হিসাব প্রকাশ না করে চার মাসের হিসাব প্রকাশ করায় গণমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে আরেক দফা সিফাতের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।’
অতিরিক্ত বিদ্যুৎ বিল: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণকে আটকঅতিরিক্ত বিদ্যুৎ বিল: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণকে আটক
উল্লেখ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তি এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করার অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।