• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার

বাসভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো

ডেক্স রিপোর্ট / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি আপাতত বিবেচনায় নেই।

তিনি বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করে কমানো হবে। তবে আপাতত রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়, যেখানে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধি পায়।


More News Of This Category
bdit.com.bd