• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

বাসন থানার বিশেষ অভিযান: মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানের পর গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য ধারার একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. শামীম হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়ালে বিচারের জন্য বৃষ্টি আক্তার ও মো. আকাশকে আটক করা হয়।

অভিযানে আরও একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জিএমপি অধ্যাদেশে প্রসিকিউশনভুক্ত আসামি মো. রবিন হোসেনকেও আটক করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd