• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৩ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্ত এবং জিএমপি অধ্যাদেশে বিভিন্ন অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, পেনাল কোডের অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে হৃদয় আহমেদ (৩৫) ও মো. আব্দুল্লাহ (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. নির্জন (২১)-কেও আটক করা হয়।

অন্যদিকে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. রাজু ইসলাম (২২), আসাদ মিয়া (৩৩) এবং মো. নুরুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া জিএমপি অধ্যাদেশে শেখ নাহিদ মিয়া (২৪), মো. আশেক মিয়া (২৯), মো. নাইম (২৬), মো. কালাম (৩২) এবং জুয়েল (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd