• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বাসন থানার বিশেষ অভিযানে চুরি, মাদক ও ছিনতাই প্রস্তুতি মামলাসহ ১০ জন গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৫ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি, মাদক, ডাকাতি প্রস্তুতি এবং জিএমপি অধ্যাদেশে বিভিন্ন অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়াল বিচারের চারজন আসামিকে আটক করা হয়।

এদিকে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে তদন্তাধীন মামলায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। একই অভিযানে জিএমপি অধ্যাদেশে আরও দুইজনকে আটক করা হয়।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd