• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ মামলার ৪ এজাহারভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ৯৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি অপহরণ মামলার চারজন এজাহারভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বাসন থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে পেনাল কোডে দায়ের হওয়া একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোছা. নাইমা খাতুন (২১), মো. হেলাল (২১), আব্দুল কুদ্দুস (২২) এবং আহাম্মদ আলী (২২)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মোছা. তানিয়া আক্তার (৩০)-কেও একই অভিযানে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd