• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কর্মশালা বাসনে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি, গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানে প্রতারণার চেষ্টা অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার

বাসনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর বাসন থানায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী, ডাকাতির প্রস্তুতি, মাদক ও জিএমপি অধ্যাদেশের পৃথক মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—দিনাজপুরের বোচাগঞ্জের রামপুর গ্রামের মাজেদুল ইসলাম মুরাদ (৩০), রাজশাহীর বাঘার আড়ারি এলাকার ফয়সাল (২২) এবং ফরিদপুরের বোয়ালমারীর চন্দীভিলা এলাকার কামাল হোসাইন (৩৬)। তারা বাসন থানার ভোগড়া ও ইটাহাটা এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামি ও ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা মো. সারোয়ার (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার তারাইকান্দি এলাকায়। তিনি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অপরদিকে, ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি শ্যামল (৪২)-কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন।
এ ছাড়া জিএমপি অধ্যাদেশের মামলায় জুয়েল হোসেন (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনার দুর্গাপুরের রামনগর (পূর্ব) এলাকায় এবং বর্তমানে বাসন সড়ক এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ জনকেই সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd