• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার ; হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ৩৫৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার ও তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গত ৮ জুলাই ২০২৫ তারিখে মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি. ) রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে কংক্রিটের বস্তার নিচ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। বাড্ডা থানা সূত্র জানা যায়,বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুনের শিকার হয়েছেন। ঘটনাটি গত ৮ মে ২০২৫ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় ভূঁইয়াবাড়ী ২৬ কলোনী মোড়ে পাকা রাস্তার ওপর। আনোয়ার হোসেন আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরা ও তার সঙ্গীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নূরা আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার পেটে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত জনতা আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন ২০২৫ দুপুর ১:৩৫ ঘটিকায় আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গত ৮ জুলাই ২০২৫ তারিখে আসামি মোঃ নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৩ জুলাই ২০২৫) রাত ২১:১৫ ঘটিকায় বাড্ডা থানাধীন পূর্ব আনন্দনগর এলাকায় হাওলাদার বাড়ির পিছনে আকবর আলীর বাড়ির পূর্ব পাশে একটি আম গাছের নীচে কংক্রিটের বস্তার নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত উক্ত পিস্তলটি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।


More News Of This Category
bdit.com.bd