রাজু হাসান,মহানগর প্রতিনিধি:
"বৃক্ষ রোপনের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ভাওয়াল সম্মেলন কক্ষে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক জনাব নূরুল করিম ভূইয়া। কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মঈনুল হুসাইন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ বশিরুল আল মামুন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব নূরুল করিম ভূইয়া বলেন গাছ হচ্ছে আমাদের মায়ের মতন যা আমাদের ছায়া দেয় ও পরিবেশ কে বাঁচিয়ে রাখে। তাই গাছ না কোটে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরে গাজীপুরের উপ পরিচালক আরেফিন বাদল আরও উপস্থিত ছিলেন সালনা বিট অফিসার মোহাম্মদ আলি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জয়দেবপুর রথখোলায় মেলা প্রাঙ্গনে একটি গাছে চারা রোপন করেন ও মেলায় আগত বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও খোঁজখবর নেন । এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।